32 C
Dhaka
Friday, September 18, 2026

‘জলকদর নিউজ’ এর বিরুদ্ধে বিএনপি নেতার অভিযোগ, অভিযোগ উড়িয়ে দিয়েছেন জলকদর সম্পাদক।

নিউজ ডেস্ক : জলকদর নিউজ

’জলকদর নিউজ’ সহ বাঁশখালীর কয়েকটি স্থানীয় নিউজ পোর্টালের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলেছে গণ্ডামারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদুল আলম রানা ওরফে রানা ফরিদ।

তিনি অভিযোগ করে বলেন, ‘কথিত জলকদর নিউজসহ কয়েকটি ফেসবুক আইডি ও পেইজে আমি মাদক কারবারিদের ছাড়িয়ে নিতে থানায় তদবির করেছি বলে যে অপপ্রচার করা হচ্ছে তা মিথ্যা ও বানোয়াট।

উল্লেখ্য গত ১৬ সেপ্টেম্বর বাঁশখালী পূর্ব বড়ঘোনা থেকে ৩ জন মাদক সেবনকারী গ্রেফতার হয় বলে জলকদর নিউজরুমে খবর আসে। এর পরপরই নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি ইউনিয়ন বিএনপির ২ নেতার নামে আসামীদের ছাড়িয়ে আনা ও সাজা কমিয়ে আনতে তদবির করার অভিযোগ তুলে।

‘জলকদর নিউজ’ এই তথ্যের উপর ভিত্তি করে অভিযোগের সত্যতা যাছাইয়ে অভিযুক্ত বিএনপির নেতাদের বক্তব্য নিয়েছে। তাদের কাছ থেকে আসা বক্তব্য সরাসরি নিউজে প্রচার করেছে যা ইতোমধ্যেই পাঠকমহল দেখেছে।

গত নিউজের লিংক https://jalkadarnews.com/2026/09/17/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%b6%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/

কিন্তু গণ্ডামারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদুল আলম রানা নিজ ফেইসবুক প্রোফাইলে জলকদর নিউজ এর নামে মিথ্যা অভিযোগ তুলে পোস্ট করে। যা স্বাধীন ও নিরপেক্ষ সংবাদ মাধ্যম ‘জলকদর নিউজ’কে দর্শকের কাছে ভুলভাবে উপস্থাপন করেছে এবং এতে তিনি নিজেই নিজের পরিচয় প্রকাশ করে দিয়েছেন যা ‘জলকদর নিউজ’ গোপন রেখেছিলো। জলকদর নিউজ মনে করে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে পরস্পর পরস্পরের সহযোগী হওয়া চায়, শত্রু নয়। আশাকরি পাঠকমহল এবং জলকদর নিউজের শুভানুধ্যায়ীগণ বিষয়টি বিবেচনায় নিবেন প্রত্যাশা করছি।

গত সংবাদের ফটোকার্ড

“সাহসিকতার সাথে আগামীর পথে” জলকদর নিউজ এগিয়ে যাবে সব সময়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles