ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || জনপদ
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম।
সাক্ষাৎকালে বাঁশখালী উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রসার, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও আলোচনা করা হয়।
এ সময় বাঁশখালীর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তাঁরা।
সূত্র: সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলামের ফেসবুক পোস্ট।

#বাঁশখালী #জহিরুলইসলাম #ধর্মবিষয়কমন্ত্রণালয় #চট্টগ্রাম #জলকদরনিউজ


