ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || শিক্ষা
চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি আলাওল কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ এবং ক্যারিয়ার গাইডলাইন-২০২৬ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আগামী ৭ নভেম্বর (শনিবার) সকাল ৯টায় কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
আয়োজক সূত্রে জানা গেছে, নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি তাদের উচ্চশিক্ষা, ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠনে অংশগ্রহণের জন্য আগ্রহীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত লিংক: https://forms.gle/KRkfhBFmiJPKjQss7
এ ছাড়া বিস্তারিত তথ্যের জন্য ০১৬৪২-৭৭২৯৯৫ নম্বরে যোগাযোগ করা যাবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি আলাওল কলেজ শাখা, বাঁশখালী, চট্টগ্রামের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করার কথা রয়েছে।



