হিজবুর রহমান : বিশেষ প্রতিনিধি, জলকদর নিউজ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছুড়ি প্রেমবাজার থেকে বছিরাবাড়ির দিকে এগিয়ে গেলেই দেখা মিলবে সবুজ পাহাড় আর ঝিরির পানিতে ঘেরা মনোরম এক প্রাকৃতিক স্থান—‘মায়াঝিরি’।

প্রেমবাজার থেকে বছিরাবাড়ি হয়ে প্রায় ৩০ মিনিট হাঁটলেই আগে পৌঁছানো যেত মায়াঝিরিতে। তবে বর্তমানে গাড়ি প্রায় ঝিরির কাছাকাছি পর্যন্ত যাওয়া যায়। এরপর ঝিরির পানির ধারা ধরে এগিয়ে গেলেই চোখে পড়ে পাহাড়ি প্রকৃতির অপরূপ সৌন্দর্য।

মায়াঝিরির ঝিরিপথ ধরে প্রায় এক ঘণ্টা হাঁটলে দেখা মেলে একটি ছোট সুন্দর ঝর্ণার। পুরো পথজুড়ে রয়েছে পাহাড়, পাথর, স্বচ্ছ পানির ধারা ও সবুজে ঘেরা নানা মনোরম দৃশ্য। প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে চাইলে জায়গাটি হতে পারে ভিন্নধর্মী এক অভিজ্ঞতা।

প্রায় এক বছর আগে কনটেন্ট নির্মাতা হিজবুর রহমানের একটি কনটেন্টের মাধ্যমে এই ঝিরির নাম দেওয়া হয় ‘মায়াঝিরি’। তার সেই কনটেন্টে জায়গাটির সৌন্দর্য তুলে ধরার পর নামটি পরিচিতি পেতে শুরু করে। বর্তমানে নতুন করে মানুষের আগ্রহ তৈরি হচ্ছে এই প্রাকৃতিক স্থানটিকে ঘিরে।



