25 C
Dhaka
Monday, October 19, 2026

মিষ্টির শূন্য আসনে এমপি হতে মরিয়া বিএনপির ৭০ নেত্রী

নিউজ ডেস্ক || জলকদর নিউজ :

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য হওয়ার পর আসনটিতে দলীয় মনোনয়ন পেতে প্রতিযোগিতায় নেমেছেন বিএনপির ৭০ জন নারী নেত্রী। সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় নেত্রী থেকে শুরু করে জেলা ও মহানগর পর্যায়ের নেত্রীরাও রয়েছেন এই তালিকায়।

গত শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আগ্রহী নেত্রীরা। তাঁদের অনেকেই বিগত আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা তুলে ধরে দলীয় মূল্যায়নের প্রত্যাশা করছেন।

মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার সানু ও আয়শা সিদ্দিকা মনি, মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস এবং ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি রুনা লায়লাসহ বিভিন্ন পর্যায়ের নেত্রীরা।

নেত্রীদের অনেকে সংসদে গিয়ে নিজ নিজ এলাকার পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তবে একটি আসনের বিপরীতে এতসংখ্যক মনোনয়নপ্রত্যাশী থাকায় শেষ পর্যন্ত কাকে বেছে নেয় বিএনপি, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে।

উল্লেখ্য, রাজধানীর মিরপুরে রাড্ডা মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর ফেরদৌসী আহমেদ মিষ্টি গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। এরপর তাঁর আসনটি শূন্য ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচন আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর এবং বাছাই হবে ২৭ অক্টোবর।

এখন দেখার বিষয়, মনোনয়নপ্রত্যাশী ৭০ নেত্রীর মধ্য থেকে কাকে দলীয় মনোনয়ন দিয়ে সংসদে পাঠায় বিএনপি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles