ডেস্ক রিপোর্ট, জলকদর নিউজ
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় কারণ জানতে চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। ঘটনার দুদিন পর এ বিষয়ে জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সৌদি কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার। মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজে’ জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ দণ্ড কার্যকর করা হয় বলে সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
তবে অভিযোগ, বিচারপ্রক্রিয়া ও দণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ সরকার।
রোববার (১৮ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ বিষয়ে বিস্তারিত তথ্য ও ব্যাখ্যা চাওয়া হয়েছে।


