25 C
Dhaka
Sunday, October 18, 2026

শারদীয় দুর্গাপূজায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বাঁশখালী জামায়াতের সমন্বয়ক কমিটি গঠন

মোহাম্মদ হেফাজ উদ্দীন || ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ

পবিত্র শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখার পক্ষ থেকে একটি বিশেষ সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে।

বাঁশখালী উপজেলাকে উত্তর, দক্ষিণ ও পৌরসভা—এই তিনটি অঞ্চলে বিভক্ত করে সমন্বয়ক কমিটির সদস্যদের দায়িত্ব ও যোগাযোগ নম্বর প্রকাশ করা হয়েছে।

গঠিত কমিটির অঞ্চলভিত্তিক সদস্য ও যোগাযোগের বিবরণ নিচে দেওয়া হলো:

১. বাঁশখালী দক্ষিণ অঞ্চল:
সদস্যবৃন্দ: ১. জনাব জিএম সাইফুল ইসলাম ২. জনাব মাওলানা সোলাইমান ৩. জনাব মর্তুজা আলী যোগাযোগ: ০১৮১২-৫০৭৬৪৯

২. বাঁশখালী উত্তর অঞ্চল:
সদস্যবৃন্দ: ১. জনাব মাওলানা এনামুল হক জিহাদী ২. জনাব মাওলানা মহিউদ্দীন ৩. জনাব নূরুল আমীন সিকদার। যোগাযোগ: ০১৮১৫-১৬৫৭৫৬

৩. বাঁশখালী পৌরসভা:
সদস্যবৃন্দ: ১. জনাব মাওলানা আবু তাহের ২. জনাব মামুনুর রশীদ ৩. জনাব শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। যোগাযোগ: ০১৮১৮-১২০৪৭৪

উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ জানান, শারদীয় দুর্গোৎসবে সবার মাঝে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেকোনো প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles