আন্তর্জাতিক ডেস্ক | জলকদর নিউজ
সৌদি আরবের একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুতি বাহিনী। তবে হেলিকপ্টারটি ভূপাতিত হওয়ার পেছনে যান্ত্রিক ত্রুটি দায়ী বলে দাবি করেছে রিয়াদ।
হুতি বাহিনীর দাবির বিষয়ে বিস্তারিত তথ্য, হেলিকপ্টারটির ধরন, অবস্থান এবং এতে হতাহতের ঘটনা ঘটেছে কি না—এসব বিষয় নিশ্চিত হওয়া প্রয়োজন।
১৮ অক্টোবর সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, সৌদি ন্যাশনাল গার্ডের একটি AH-6i গোয়েন্দা হেলিকপ্টার দেশটির দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারের দুই কর্মকর্তা নিহত হয়েছেন।
অন্যদিকে, হুতিরা হেলিকপ্টারটি ভূপাতিত করার দাবি করেছে;


