25 C
Dhaka
Sunday, October 18, 2026

ডেমরায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন, পুড়ল ‘নোঙর’

জবি প্রতিনিধি : জলকদর নিউজ

রাজধানীর ডেমরার মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকার একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনকারী ‘নোঙর’ বাস পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৮ অক্টোবর) সকালে গ্যারেজে মেরামতের জন্য রাখা বাসটিতে আগুন লাগে। প্রাথমিকভাবে জানা গেছে, পাশে থাকা অন্য একটি বাসে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘নোঙর’ বাসটি নরসিংদী রুটে শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত হয়। দুর্গাপূজার ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় প্রয়োজনীয় মেরামতের জন্য গত শনিবার বাসটি গ্যারেজে নেওয়া হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক জানান, মেরামতের কাজে থাকায় বাসটিতে কোনো শিক্ষার্থী ছিলেন না। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি।

অগ্নিকাণ্ডে বাসটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। গ্যারেজ কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত বাসটি মেরামতের দায়িত্ব নেবে বলে জানিয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles