28 C
Dhaka
Sunday, September 20, 2026

সাতক্ষীরার সেই ভাইরাল এমপি নজরুলের স্ত্রীর রহস্যজনক মৃত্যু

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং বিল্ডিং এর তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্লাটে সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মৃতদেহ গলায় ফাঁস লাগা অবস্থায় রয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিসি তেজগাঁও ইবনে মিজান নিশ্চিত করেছেন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিসি তেজগাঁও বলেন, লাশ এখনও ঝুলন্ত অবস্থায় আছে। সিআইডির ফরেনসিক টিম আসছে। আমরা পরবর্তী আইননানুগ ব্যবস্থা নিচ্ছি।

এর আগে ২০২৬ সালের জুলাইয়ে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রথমদিকে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে দাবি করা হলেও পরে গাজী নজরুল ইসলাম নিজেই জানান, ভিডিওতে থাকা নারী তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম। তিনি দাবি করেন, ১৭ জুন ২০২৬ পারিবারিকভাবে এবং তাঁর প্রথম স্ত্রীর সম্মতিতে মরিয়মকে বিয়ে করেন।


পরবর্তীতে এ বিয়ে ও ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে নানা প্রশ্ন ওঠে। গণমাধ্যমের প্রতিবেদনে কাবিননামা, বিয়ের তারিখ এবং মরিয়মের একটি বায়োডাটা নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশিত হয়। তবে এসব বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যের মধ্যেও পার্থক্য রয়েছে এবং কিছু নথির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এমপি নজরুল ইসলাম ভাইরাল ভিডিও প্রকাশের পেছনে পরিকল্পিতভাবে তাঁকে হেনস্তা ও ব্ল্যাকমেইল করার অভিযোগও করেছেন। অন্যদিকে সংশ্লিষ্ট অন্য পক্ষ থেকেও পাল্টা অভিযোগ এসেছে। এসব অভিযোগের বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে ভিন্ন ভিন্ন বক্তব্য প্রকাশিত হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles