27 C
Dhaka
Tuesday, September 29, 2026

ঢাবিতে বাঁশখালী শিক্ষার্থীদের সংগঠন (ডুসাব—DUSAB)-এর নতুন কমিটি গঠন

নিউজ ডেস্ক : জলকদর নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রামের বাঁশখালীর শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাঁশখালী (ডুসাব—DUSAB)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে মোহাম্মদ তোহা সভাপতি এবং আজিজুর রহমান মানিক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটির সংশ্লিষ্টরা।

তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ডুসাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাঁশখালীর শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ ও কল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করতে ভূমিকা রাখবে।

নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি আরও গতিশীলভাবে এগিয়ে যাবে এবং বাঁশখালীর শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজন ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles