মোঃ ফয়সাল, ক্যাম্পাস (চক) প্রতিনিধি:
চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরীর পিআরএল (অবসরোত্তর ছুটি) উপলক্ষে চট্টগ্রাম কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) চট্টগ্রাম কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. নওশত ইকবাল ফারুকী এবং ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
সভায় সভাপতিত্ব ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. এনায়েতুল্লাহ।
এতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় অধ্যক্ষের দীর্ঘ কর্মজীবন, শিক্ষা ক্ষেত্রে অবদান এবং তাঁর সঙ্গে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে মতবিনিময় হয়।
অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরীর পিআরএল উপলক্ষে আয়োজিত এ সভায় তাঁর দীর্ঘ কর্মজীবনের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানানো হয়।



