নিউজ ডেস্ক
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে এ মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম-
২২ ক্যারেট: ২,২৮,৫৫৬ টাকা, ২১ ক্যারেট:, ২,১৮,২৯২ টাকা, ১৮ ক্যারেট: ১,৮৭,৪৪০ টাকা, সনাতন পদ্ধতি: ১,৫৩,১৪৮ টাকা
এক ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম। অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।
এ নিয়ে ২৬ সেপ্টেম্বর থেকে তিন দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে মোট ৬ হাজার ৬৫ টাকা কমেছে।


