নিউজ ডেস্ক (আন্তর্জাতিক) :
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল।
স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৈঠকে নেপালের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং তাঁর মেয়াদ সফল হবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে দায়িত্ব পালনের সময়ে নেপালের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন তিনি।
বৈঠকে সাধারণ পরিষদের সভাপতির অগ্রাধিকার এবং জাতিসংঘকে কেন্দ্র করে বহুপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নেপালে সাম্প্রতিক জলবায়ুজনিত দুর্যোগের প্রভাব ও ক্ষয়ক্ষতি নিয়েও মতবিনিময় করেন তাঁরা।


