ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || জনদুর্ভোগ | বাঁশখালী, চট্টগ্রাম
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১০ নম্বর চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সূম্মা সিকদার পাড়ার আব্দুল জলিল সড়ক দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত। সংস্কার ও উন্নয়নের অভাবে সড়কটির অবস্থা এখন অত্যন্ত নাজুক। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
সড়কের এই বেহাল অবস্থার কারণে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল । এমনকি বর্তমানে অসুস্থ রোগী নিয়ে যাতায়াত করাও প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলে জানান স্থানীরা। জরুরি প্রয়োজনে রোগী হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়ন না হওয়ায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। অথচ গুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কারে কার্যকর কোন উদ্যোগ এখনো দৃশ্যমান হয়নি।
এ অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর জোর দাবি, জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত আব্দুল জলিল সড়কের সংস্কার ও উন্নয়নকাজ শুরু করা হোক।
এলাকাবাসীর প্রশ্ন—মানুষের দুর্ভোগ লাঘবে আর কতদিন অপেক্ষা করতে হবে? তারা আর প্রতিশ্রুতি নয়, চান সড়কের দৃশ্যমান ও বাস্তব উন্নয়ন।
ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || জনদুর্ভোগ | বাঁশখালী, চট্টগ্রাম


