29 C
Dhaka
Thursday, November 12, 2026

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনব্যবস্থা তুলে দেওয়ার সময় এসেছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক: জলকদর নিউজ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনব্যবস্থা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি মনে করেন, নারীরা এখন সরাসরি নির্বাচনে অংশ নিয়ে পুরুষ প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সক্ষমতা রাখেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, বর্তমান সংসদে নারী সংসদ সদস্যদের বক্তব্য ও অংশগ্রহণ তাকে মুগ্ধ করেছে। বিশেষ করে সরাসরি নির্বাচিত হয়ে আসা নারী সংসদ সদস্যরা সংসদে দক্ষতার পরিচয় দিচ্ছেন। নারীরা এখন শিক্ষিত, যোগ্য ও নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সক্ষম। তাই তাদের রাজনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ আরও বাড়ানো প্রয়োজন।

তিনি আরও বলেন, নারীদের জন্য সংরক্ষিত আসনের বর্তমান ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। সরাসরি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে নারীরা নিজেদের যোগ্যতা ও নেতৃত্বের সক্ষমতা প্রমাণ করতে পারবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাসের প্রধান ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

এ ছাড়া অনুষ্ঠানে সংসদ সদস্য, নাগরিক সমাজের প্রতিনিধি, অর্থনীতিবিদ, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles