ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || জনপদ
চট্টগ্রামের বাঁশখালী গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৮ নম্বর ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ৯ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী মাওলানা মমতাজুল ইসলাম হেলালি।
সম্প্রতি তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
জানা গেছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনও মানবেতর জীবনযাপন করছে। অনেকেই খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। মাথা গোঁজার ঠাঁই ও প্রয়োজনীয় সহায়তার অভাবে চরম দুর্ভোগে রয়েছেন তারা।
এ অবস্থায় অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
মানবিক সহায়তায় এগিয়ে আসুন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান।


