ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || আন্তর্জাতিক
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
১১ নভেম্বর ২০২৬ (বুধবার) প্রকাশিত তথ্য অনুযায়ী, তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31-কে কেন্দ্র করে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব পণ্য উৎপাদন এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্যসেবা উন্নয়নে তুরস্কের বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেন এমিনে এরদোয়ান।
এ ছাড়া বাংলাদেশি পাটজাত পরিবেশবান্ধব পণ্যের বাজার সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। বৈঠকে জুবাইদা রহমান এমিনে এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
তথ্যসূত্র: বাসস


