সারাদেশে বিভিন্ন ক্যাম্পাসসহ নানা এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বোমা হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর উত্তর।
একই সঙ্গে এসব ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার প্রতিবাদ জানাবে সংগঠনটি।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) বাদ মাগরিব বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে চকবাজার পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের জন্য সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর উত্তর


