নিউজ ডেস্ক জলকদর
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী গভীর রাতে সাতকানিয়া থানা পরিদর্শন করেছেন।
তাৎক্ষণিকভাবে করা এ পরিদর্শনের সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এসব বিষয়ে প্রয়োজনীয় আলোচনা করেন।
এ সময় থানার কার্যক্রম ও স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
গভীর রাতে তাঁর আকস্মিক থানা পরিদর্শনের বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সরাসরি অবহিত হওয়ার অংশ হিসেবেই এ পরিদর্শন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


