33 C
Dhaka
Monday, September 21, 2026

রাষ্ট্রপতির সঙ্গে নুরুল হক নুরের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা প্রতিনিধি :

মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন গণঅধিকার পরিষদ (জিওপি)-এর সভাপতি ও সংসদ সদস্য মো. নুরুল হক নুর এবং দলটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা, রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন বিষয় এবং জনকল্যাণে করণীয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানানো হয়।

এ সময় গণঅধিকার পরিষদের নেতারা রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের সার্বিক উন্নয়ন, গণতান্ত্রিক পরিবেশ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময়কে সৌহার্দ্যপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন গণঅধিকার পরিষদের নেতারা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles