33 C
Dhaka
Monday, September 21, 2026

আগামী বৃহস্পতিবার বাঁশখালী আসছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

কলিম উল্লাহ মিজবাহ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

আগামী বৃহস্পতিবার চট্টগ্রামের বাঁশখালী সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

সফরকালে তিনি সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ করবেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হচ্ছে। চেক বিতরণ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ও বিএনপির দলীয় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রতিমন্ত্রীর এই সফরকে ঘিরে বাঁশখালীতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। সফরকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলবেন এবং বন্যার ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেবেন বলে জানা গেছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এই চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles