26 C
Dhaka
Thursday, September 17, 2026

বাঁশখালীতে মাদকবিরোধী অভিযান, ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সেবনের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাঁশখালী থানার এসআই (নিঃ) মো. আবুল খায়েরের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, অভিযানে পূর্ব বড়ঘোনা এলাকার শাহ নেওয়াজ (২৭), গৌতম বড়ুয়া (৫২), মো. মহিউদ্দিন (২৫) ও মো. রাসেল (২৮)কে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়।

আটক শাহ নেওয়াজকে ইয়াবা সেবনের অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড, মো. মহিউদ্দিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং মো. রাসেলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, গাঁজা সেবনের অপরাধে গৌতম বড়ুয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক মোবাইল কোর্ট মামলায় (মামলা নং ১৭৩/২৬ থেকে ১৭৬/২৬) তাদের এ সাজা দেওয়া হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত চারজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles