27 C
Dhaka
Thursday, September 17, 2026

স্বাস্থ্য পরীক্ষা করতে মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

নিউজ ডেস্ক : জলকদর নিউজ

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল।

জানা গেছে, মির্জা আব্বাসের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস। মালয়েশিয়ায় গিয়ে তিনি কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাবেন বলে তাঁর ব্যক্তিগত সহকারী জানিয়েছেন।

এর আগে দীর্ঘ সময় বিদেশে চিকিৎসাধীন ছিলেন মির্জা আব্বাস। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর গত ২ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন। প্রায় সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার পর দেশে ফেরার দুই সপ্তাহের মধ্যেই নিয়মিত ফলোআপ ও স্বাস্থ্য পরীক্ষার জন্য আবার মালয়েশিয়ায় গেলেন তিনি।

দলীয় সূত্র ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ীই এই স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তাঁর পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুত দেশে ফেরার কথা রয়েছে। একই সঙ্গে মির্জা আব্বাসের পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles