33 C
Dhaka
Monday, September 14, 2026

রাঙ্গুনিয়ায় সাইবার নিরাপত্তা মামলার আসামি মাসুদ রানা গ্রেফতার করেছে র‍্যাব-৭

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া মডেল থানার অপহরণ পূর্বক ধর্ষণ ও সাইবার সুরক্ষা আইন মামলার এজাহার নামীয় ১নং আসামি মোঃ মাসুদ রানা’কে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

১। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া মডেল থানার মামলার নং-১১, তারিখ-২৭ নভেম্বর ২০২৫ইং, ধারা-২৫/২৭ সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ তৎসহ ৭/৯(১)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ মাসুদ রানা চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১১ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখ আনুমানিক ১৭২০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন সুবেদার পুকুর পাড়স্থ আনোয়ারা ম্যানশনের ৩য় তলার আসামির চাচার ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে উক্ত অপহরণ পূর্বক ধর্ষণ ও সাইবার সুরক্ষা আইন মামলার প্রধান আসামি মোঃ মাসুদ রানা (৩৫), পিতা-মোহাম্মদ মিয়া, সাং-সুলতানপুর ইউনিয়ন কাজীপাড়া, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়।

২। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles