28 C
Dhaka
Saturday, September 12, 2026

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেফতার

নিউজ ডেস্ক : জলকদর নিউজ

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ফটিকছড়ি থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ সন্ত্রাসীচক্রের সক্রিয় সদস্য মোঃ মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২)-কে দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেফতার করা করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার জনাব কাজী মোঃ তারেক আজিজ, হাটহাজারী সার্কেল এবং ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রবিউল আলম খান-এর নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব রফিকুল ইসলাম-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) শেখ মোঃ ইয়াছিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১ টায় ফটিকছড়ি থানাধীন কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর সাকিনস্থ চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলার (শফির টিলা) টং ঘরে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতির প্রস্তুতিতে থাকা অন্যান্যরা কৌশলে গহিন জঙ্গলে পালিয়ে গেলেও পুলিশ অভিযান চালিয়ে মোঃ মোবারক হোসেন ওরঠে টেস্টার মোবারক (৩২)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামির দখল হতে ০২টি কাঠের বাটযুক্ত ধারালো ছোড়া/তরবারী, ০১টি স্টিলের হাতলযুক্ত রামদা, ০১টি কাঠের বাটযুক্ত রামদা, ০১টি লোহার শাবল, ০১টি ধারালো ছুরি, ০১টি ধারালো ধামা, ০১টি ধারালো দা, ০১টি এসএস পাইপ এবং ০১টি লোহার রডসহ সর্বমোট ১০টি দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত টেস্টার মোবারক চট্টগ্রাম জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ডেবিট ইমন এবং মোঃ মোবারক হোসেন প্রকাশ কালা মোবারক-এর অন্যতম সহযোগী হিসেবে সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়ে তথ্য পাওয়া যায়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধে সূত্রে বর্ণিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার এবং সংঘবদ্ধ ডাকাতচক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনতে ফটিকছড়ি থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles