28 C
Dhaka
Sunday, September 13, 2026

অবৈধ বালু উত্তোলন বন্ধে ফটিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান।

প্রেস বিজ্ঞপ্তি : জলকদর নিউজ

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ০৫.০০ ঘটিকা থেকে সকাল ০৯.৩০ ঘটিকা পর্যন্ত ফটিকছড়ি উপজেলার খিরাম ও ধর্মপুর ইউনিয়নের মধ্যে দিয়ে প্রবাহিত খিরাম সর্তা নদীর আন্ধারমানিক ও ফুলতলি পয়েন্টে এই অভিযান পরিচালনা করেন।

অবৈধ বালু উত্তোলন বন্ধের নিমিত্ত ফটিকছড়ি থানা পুলিশ ও আনসার সহযোগে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বালু উত্তোলনে ব্যবহৃত ০৩ টি ড্রেজার মেশিন ও প্রায় ২০০০ ফুট পাইপ বিকল ও বিনষ্ট করা হয়। অভিযানে প্রায় ২০,০০০ ঘনফুট অবৈধ ভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়

যা পরবর্তীতে উন্মুক্ত নিলামে বিক্রয় করার নিমিত্ত গ্রাম পুলিশ ও জনপ্রতিনিধিদের নিকট জিম্মায় রাখা হয় বলে জানা যায়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles