কলিম উল্লাহ মিজবাহ: বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে অনলাইন নিউজ পোর্টাল “বাঁশখালী টাইমস” এর সম্পাদক আবু ওবাইদা আরাফাতের পিতা বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাঁশখালী মিডিয়া এলায়েন্সের উদ্যোগে ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার সকাল ১১ টায় বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাবেক ব্যাংকার মো. মুহিব্বুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের সদ্যসাবেক সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জমির উদ্দিন চৌধুরী, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও “আমার গ্রাম” এর প্রতিষ্ঠাতা মো. আকতার হোসেন, বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ আবু নাছের, বৈলছড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, প্রাথমিক শিক্ষক সমিতি বাঁশখালীর সহসভাপতি আশেকুর রহমান চৌধুরী, বন্দরের (অবঃ) কর্মকর্তা আবুল কালাম, বাঁশখালী বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফজলুল কাদের, লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুব, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আসিফুল হক, বিশিষ্ট ব্যবসায়ী কাজী সাঈদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নাফিজ মিনহাজ, সমাজকর্মী এনামুল হক, সমাজসেবী রাশেদ আলী, গণ অধিকার পরিষদ নেতা এডভোকেট আরিফুল হক তায়েফ, বৈলছড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুহিব্বুর রহমান।

বাঁশখালী মিডিয়া এলায়েন্সের সদস্য প্রিয় বাঁশখালী সম্পাদক কাজী শাহরিয়ার ও খালেদুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মরহুমের জামাতা আরফাত উদ্দিন আস্করী, চট্টগ্রাম জেলা ছাত্রদল নেতা ফরহাদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাঁশখালীর সহসভাপতি মাওলানা ফয়জুল্লাহ, মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ শোয়াইব, রিয়াজুল হক রিফাত, পুত্রবধু তাসনীম ফাতেমা, নাতনী আরিশা খুশনীন।

বক্তারা বলেন- ‘মরহুম মাওলানা আশেক এলাহী এক অনুকরণীয় জীবনাদর্শ রেখে গেছেন। তিনি শিক্ষকতা, ইসলামী বয়ান ও হোমিও চিকিৎসক হিসেবে এতদঞ্চলের মানুষের সেবায় নিয়োজিত থেকে আলোকিত সমাজ বিনির্মাণে ভূমিকা রাখেন। একজন সৎ, নিরহংকারী, নির্লোভ ও পরহেজগার ব্যক্তি হিসেবে তিনি সকলের ভালোবাসা ও শ্রদ্ধার মানুষ ছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনিরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি


