33 C
Dhaka
Thursday, August 20, 2026

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর কোতোয়ালী থানার বাচাইকৃত কর্মী কর্মশালা অনুষ্ঠিত।

প্রকাশ ২০/০৮/২০২৬

গতকাল বুধবার (১৯ আগস্ট) সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতোয়ালী থানার আলকরন ওয়ার্ড দক্ষিণ-পশ্চিমের উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত বাছাইকৃত কর্মী কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এস.এম লুৎফর রহমান বলেন, আদর্শ সমাজ গঠনে কর্মীদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করে কুরআন-সুন্নাহ ও খোলাফায়ে রাশেদিনের আদর্শ অনুসরণে নিজেদের গড়ে তুলতে হবে।

ওয়ার্ড সভাপতি মোস্তাক আহমদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মহানগর সহ-সভাপতি মকবুল আহমদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ আদিল, কোতোয়ালী থানা সভাপতি মুহাম্মদ হামিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেলিম রেজা।

এস এম লুৎফর রহমান আরও বলেন,
আদর্শ সমাজ গঠনে কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন কর্মীকে নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থেকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি ব্যক্তিজীবনেও ইসলামী আদর্শের প্রতিফলন ঘটাতে হবে।

তিনি বলেন, কুরআন ও সুন্নাহর আলোকে কর্মীদের জীবন গড়ে তুলতে হবে। ইসলামী জ্ঞান অর্জনের পাশাপাশি তা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। কর্মীদের আচরণ, আমল ও আখলাকে ইসলামী আদর্শের প্রতিফলন থাকতে হবে।


তিনি আরও বলেন, খোলাফায়ে রাশেদিনের যুগের আদর্শ ও কর্মপদ্ধতি থেকে শিক্ষা নিয়ে সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। দায়িত্বশীলতা, ন্যায়নীতি ও আদর্শের ভিত্তিতে নিজেদের প্রস্তুত করে কর্মীদের সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে হবে।

আলকরন ওয়ার্ড পশ্চিমের সভাপতি শহিদুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন রহমত উল্লাহ, মাঈন উদ্দিন সোহেল, রবিউল হোসেন, এহ�

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles