কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ০৮:২১ |
আপডেট: ১৯ আগস্ট ২০২৬ | ০৬:৩৫
জানা গেছে, ধর্ম মন্ত্রণালয় থেকে প্রতি মাসে ইমামদের পাঁচ হাজার, মুয়াজ্জিনদের তিন হাজার ও খাদেমদের দুই হাজার টাকা করে সম্মানী দেওয়ার জন্য তালিকা চাওয়া হয়েছে। কেশবপুরে প্রথম পর্যায়ে প্রতি ইউনিয়ন থেকে ১৫টি মসজিদের তালিকা নেওয়া হচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী, ইউনিয়ন প্রতি ৮টি মসজিদের তালিকা ক্ষমতাসীন বিএনপি নেতারা এবং ৭টি মসজিদের তালিকা সংসদ সদস্যের পক্ষ থেকে যাবে। সংসদ সদস্যের অংশের ৭৭টি মসজিদের তালিকা তৈরির দায়িত্ব সংশ্লিষ্ট ইউনিয়ন নেতৃত্বকে দেওয়া হয়েছিল।

যশোরের কেশবপুরে সরকারি উদ্যোগে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানী দেওয়ার তালিকা তৈরিতে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা বায়তুন নুর জামে মসজিদের প্রকৃত ইমাম ও খাদেমের নাম বাদ দিয়ে স্থানীয় জামায়াত নেতাদের নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বিষয়টি জানতে পেরে স্থানীয়রা সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ জানান। সংসদ সদস্য ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য পাঁজিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামালকে নির্দেশ দেন।
বিজ্ঞাপন

এ বিষয়ে যশোর-৬ আসনের সংসদ সদস্য ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোক্তার আলী জানান, গড়ভাঙ্গা বায়তুন নুর জামে মসজিদের বিষয়ে যে অভিযোগটি এসেছে, তার তদন্ত চলছে। সঠিক ও নিরপেক্ষ তথ্য না পাওয়া গেলে প্রয়োজনে ওই মসজিদটি তালিকা থেকে পরিবর্তন করে অন্য মসজিদ যুক্ত করা হবে।’
অভিযোগ রয়েছে, ধর্ম মন্ত্রণালয় থেকে বরাদ্দ সম্মানী ভাতা দেওয়ার জন্য তালিকা তৈরি করা হয়। কিন্তু গড়ভাঙ্গ�


