31 C
Dhaka
Tuesday, August 18, 2026

আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের চট্টগ্রামের উদ্যোগে আজিমুশশান মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

“রাসুল (সা.)-এর সীরাত যত বেশি চর্চা হবে, আমাদের হৃদয় তত বেশি আলোকিত হবে। ইসলাম আনুষ্ঠানিকতাসর্বস্ব কোনো ধর্ম নয়; সীরাতের শিক্ষা বাস্তব জীবনে ধারণ করে আমাদের জীবনধারা পরিবর্তন করতে হবে। আমাদের আচার-আচরণ দেখে অন্যান্য জাতি-ধর্মের মানুষকে শিখতে হবে।”

বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত, চট্টগ্রামের উদ্যোগে আজিমুশশান মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও সাবেক ধর্ম উপদেষ্টা হযরত মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন উপরোক্ত কথা বলেন।

আজ সোমবার (১৭ আগস্ট) নগরীর ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বর অনুষ্ঠিত হয়েছে। ৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে আয়োজিত এ মাহফিল দুপুর ৩টা থেকে শুরু হয়।

মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব গভর্নরসের সদস্য আওলাদে রাসূল (সা.) আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহবারে বায়তুশ শরফ, চট্টগ্রাম হযরত শাহ মাওলানা আবদুল হাই নদভী।

বিজ্ঞাপন

প্রধান ওয়ায়েজ হিসেবে বক্তব্য রাখেন ঢাকার প্রখ্যাত মুফাসসীরে কুরআন মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী। বিশেষ ওয়ায়েজ হিসেবে বক্তব্য রাখেন ঢাকার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা আলী হাসান ওসামা। মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি ও বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মাওলানা সাইয়েদ মোহাম্মদ আবু নোমান।

ড. আ ফ ম খালিদ বলেন, বর্তমানে আমরা পোশাকে আশেকে রাসুলের পরিচয় দিলেও অনেকের অন্তরে রাসুল (সা.)-এর আদর্শ নেই। রাসুল (সা.)-এর সীরাত অনুসরণ করলেই কেব

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles