নিউজ ডেস্ক : জলকদর নিউজ
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় চট্টগ্রাম জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে চন্দনাইশ থানা পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ জনাব এস.এম. দিদারুল ইসলাম সিকদার-এর নেতৃত্বে চন্দনাইশ থানা পুলিশের একটি বিশেষ টিম কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন চকরিয়া পৌরসভা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির মামলার দুই আসামি ১। আল আমিন সাগর (২৫), পিতা- নুরুল আমিন, সাং- পূর্ব সুরাজপুর, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার এবং ২। মোহাম্মদ শাহিন (২৮), পিতা- জসিম উদ্দিন, সাং- গর্জনিয়া পাহাড়, কাকারা ইউনিয়ন, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত উভয় আসামি চন্দনাইশ থানার মামলা নং-০৬, তারিখ-০৬/০৯/২০২৬ খ্রিঃ, ধারা-৩৯২ পেনাল কোড, ১৮৬০-এর ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত আসামি।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ডাকাতির ঘটনায় ব্যবহৃত ও লুণ্ঠিত আলামত উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগী ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত ও বিশেষ অভিযান, গোয়েন্দা তৎপরতা এবং গ্রেফতার কার্যক্রম অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।


