31 C
Dhaka
Monday, September 7, 2026

বাঁশখালীতে কৃষকদলের উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কলিম উল্লাহ মিজবাহ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা কৃষকদলের উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার নির্দেশে বিজয় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ সেপ্টেম্বর বাঁশখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান ও সদস্যসচিব ফজল কাদের মেম্বারের নেতৃত্বে আয়োজিত সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাঈল হোছাইন, যুগ্ম আহ্বায়ক নজির আহমেদ, আব্দুল জলিল, সিরাজুল ইসলাম, ইসহাক ও মমতাজ। আরও উপস্থিত ছিলেন ছনুয়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আব্দু ছবুর, পুইছড়ির জমির উদ্দীন, শীলকূপের ইসকান্দর, সাধনপুরের আব্দুল আলিম, রফিকুল ইসলাম, আবু ছৈয়দ, আব্দু ছবুর ও পুকুরিয়া ইউনিয়ন কৃষকদল নেতা শাহাদাত হোছাইনসহ উপজেলা কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল সহকারে উপজেলা পরিষদ থেকে বিভিন্ন বাজার প্রদক্ষিণ করেন। পরে মিছিলটি সমাপ্ত হলে পুনরায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাঁশখালী উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় তারা বাংলাদেশের জন্য জিয়া পরিবার ও বিএনপির অবদানের কথা তুলে ধরেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles