অনলাইন ডেস্ক: জলকদর নিউজ
উত্তেজনা, উচ্ছ্বাস আর দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে আজ অনুষ্ঠিত হলো ‘অংকুর জুলাই স্মৃতি আন্তঃস্কুল ফুটসাল টুর্নামেন্ট’ এর বহুল প্রতীক্ষিত ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
চট্টগ্রাম শহরের প্রায় ৩০টি স্কুলের ৮১টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টজুড়ে ছিল তরুণ খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য, তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং ক্রীড়াসুলভ সৌহার্দ্য। একের পর এক রোমাঞ্চকর ম্যাচ পেরিয়ে ফাইনালে মুখোমুখি হয় South Asian Dictator ও CCS Apex।
(চ্যাম্পিয়ন : South Asian Dictator(সাউথ এশিয়ান স্কুল এন্ড কলেজ) vs রানার্সআপ : CCS Apex Strikers (চট্টগ্রাম কলেজিয়েট স্কুল)
ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুর চট্টগ্রাম মহানগর উত্তর জোনের সম্মানিত আহ্বায়ক মুমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুর চট্টগ্রাম মহানগর উত্তর জোনের সম্মানিত উপদেষ্টা হোছাইন আজম। এছাড়াও উপস্থিত ছিলেন অংকুর চট্টগ্রাম মহানগর উত্তর জোনের ক্রীড়া উপদেষ্টা আরাফাত হোসাইন এবং অংকুরের বিভিন্ন জোনের পরিচালকবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তরুণ প্রজন্মের মেধা ও মননের সুস্থ বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। একইসঙ্গে মোবাইল আসক্তি থেকে বেরিয়ে এসে তরুণদের মাঠমুখী হওয়ার এবং নিয়মিত ক্রীড়া ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সর্বশেষ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দিয়ে উক্ত আয়োজনের সমাপ্তি হয়েছে।
অংকুর জুলাই স্মৃতি আন্তঃস্কুল ফুটসাল টুর্নামেন্ট তারুণ্যের শক্তি, প্রতিভা ও সম্ভাবনার এক অনন্য উদযাপন।


