27 C
Dhaka
Thursday, September 3, 2026

১২০০পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামী গ্রেফতার।

কলিম উল্লাহ মিজবাহ বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম (বিপিএম) মহোদয় এর নির্দেশনায় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রবিউল হক এর তত্ত্বাবধানে বাঁশখালী থানায় কর্মরত এসআই (নি:)/ রুবেল চন্দ্র সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদ প্রাপ্ত হয়ে অদ্য ০২ সেপ্টেম্বর, ২০২৬, সকাল ০৭:১৫ ঘটিকার সময় বাঁশখালী থানাধীন বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী সাকিনস্থ টিএন্ডটি অফিসের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে ১২০০পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন আসামী গ্রেফতার করেছে।

আসামিরা হলেন ১। নাজির হোসেন @ নাদির (৩৮), পিতা- মোহাম্মদ হোছন @ মোহাম্মদ হোসেন, মাতা- মাবিয়া খাতুন, সাং- পুরান পল্লান পাড়া, নুর কবিরের বাড়ীর পার্শ্বে, ওয়ার্ড নং-০২, টেকনাফ পৌরসভা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার ও ২। মোঃ শফিক (৪২), পিতা- মৃত মোঃ হোছন, মাতা- সবুরা খাতুন, সাং- পুরাতন পল্লান পাড়া, ২নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles