30 C
Dhaka
Friday, September 4, 2026

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মাঝেও বিশ্ববাজারে কমল তেলের দাম

অনলাইন ডেস্ক আন্তর্জাতিক: জলকদর নিউজ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হলেও বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমেছে। বিনিয়োগকারীরা সংঘাত দীর্ঘস্থায়ী না হওয়ার সম্ভাবনা এবং মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ স্বাভাবিক থাকার আশায় বাজারে কিছুটা স্বস্তি পেয়েছেন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯৫ দশমিক ০৪ ডলারে নেমে আসে, যা আগের তুলনায় ০ দশমিক ৬২ শতাংশ কম। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম কমে ৯০ দশমিক ৬৩ ডলারে দাঁড়ায়।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্র-ইরানের নতুন করে হামলা-পাল্টা হামলার কারণে তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংঘাত দীর্ঘস্থায়ী না হওয়ার ইঙ্গিত এবং হরমুজ প্রণালিতে জ্বালানি সরবরাহ অব্যাহত থাকার খবরে বাজারে দাম কিছুটা কমেছে।

তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অনিশ্চিত থাকায় তেলের বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles