27 C
Dhaka
Thursday, September 3, 2026

নগরবাসীর উদ্দেশ্যে চিটাগোনিয়ান ল্যাঙ্গুয়েজ একাডেমির খোলা চিঠি

অনলাইন ডেস্ক, জলকদর নিউজ

প্রিয় চট্টগ্রামবাসী,
প্রতিদিন আমরা কোনো না কোনো প্রয়োজনে গণপরিবহনে উঠি। কোথায় যাব, কত ভাড়া হওয়ার কথা, সবই জানা। তারপরও বাড়তি ভাড়া চাইলে অনেক সময় তর্ক এড়াতে দিয়ে দিই। নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর আগেই যখন বলা হয়— “আর যাবে না, নেমে যান”, বিরক্ত হয়েও নেমে পড়ি। কারণ আমাদের কাজ আছে, তাড়া আছে, বাড়ি ফেরার তাগিদ আছে। আর আমাদের এই চুপ করে মেনে নেওয়াটাই ধীরে ধীরে আজকের অন্যায়কে নিয়মে পরিণত করেছে।
চট্টগ্রাম শহরের ভেতরে এবং শহর থেকে বিভিন্ন দূরবর্তী রুটে অতিরিক্ত ভাড়া আদায় ও গন্তব্যের আগেই যাত্রী নামিয়ে দেওয়ার ঘটনা এখন আর দু-একটি অভিযোগে সীমাবদ্ধ নেই। অথচ একজন যাত্রী যখন একটি নির্দিষ্ট গন্তব্যের জন্য নির্ধারিত ভাড়া দেন, তখন সেখানে পৌঁছে দেওয়া সেটা যাত্রীর প্রতি কোনো অনুগ্রহ নয়, এটি তার প্রাপ্য সেবা।

আমরা কাউকে ঝগড়া করতে কিংবা পরিবহন শ্রমিকদের প্রতিপক্ষ ভাবতে বলছি না। শুধু বলছি, অন্যায়কে প্রতিদিন নীরবে মেনে নেবেন না। অতিরিক্ত ভাড়া চাওয়া হলে প্রশ্ন করুন, গন্তব্যের আগে নামিয়ে দিলে প্রতিবাদ করুন এবং অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করুন। কারণ আমরা প্রত্যেকে চুপ থাকলে এই নৈরাজ্য চলতেই থাকবে।
আপনি যে পথের ভাড়া দিয়েছেন, সেই পথের শেষ পর্যন্ত পৌঁছানো আপনার অধিকার।
সেই অধিকারটুকুর জন্য অন্তত কথা বলুন।

বিনীত: চিটাগোনিয়ান ল্যাঙ্গুয়েজ একাডেমি

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles