33.9 C
Dhaka
Wednesday, June 17, 2026

ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের আশা বিএনপির

নিউজ ডেস্ক :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন যে, আগামী বছরের ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন করবে। তিনি বলেন, “আমরা আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ গণতন্ত্রের পথে ফিরে আসবে এবং জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ সঠিক পথে (রাইট ট্র্যাকে) অগ্রসর হবে বলে আমরা বিশ্বাস করি।”

আজ সোমবার সকাল ১০টায় সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে তিনি হজরত শাহপরান (রহ.)-এর মাজারেও জিয়ারত করেন।

এরপর বেলা ১১টার দিকে সিলেট নগরের পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত দোয়া ও আলোচনা সভায় অংশ নেন মির্জা ফখরুল।
সেখানে তিনি বলেন, “দীর্ঘ ১৫ বছর ধরে আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। প্রায় ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, কয়েক হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে এবং ১,৭০০ এর বেশি মানুষ গুমের শিকার হয়েছে। সিলেটের সাহসী নেতা ইলিয়াস আলীও গুম হয়েছেন। তবে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে।”

মির্জা ফখরুল আরও জানান, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে।

সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকাগামী ফ্লাইটে মির্জা ফখরুল সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল মাহমুদ টুকু, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

বিমানবন্দরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী তাকে স্বাগত জানান।

SourceBNP

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles