33.9 C
Dhaka
Wednesday, June 17, 2026

জহিরুল ইসলামের নামে অপপ্রচারের বিরুদ্ধে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

আরমান হোসাইন :
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের নামে কুরুচিপূর্ণ, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এক যৌথ বিবৃতিতে বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাইল ও সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে একটি কুচক্রী মহল রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দলের লোগো ও নেতাদের ছবিসহ ভুয়া আইডি ব্যবহার করে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের ছবি বিকৃত এবং মিথ্যা তথ্য সংবলিত কুরুচিপূর্ণ পোস্ট প্রচার করছে।

বিবৃতিতে বলা হয়, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম একজন সুপরিচিত আলেম, পীর পরিবারের সন্তান এবং শেখেরখীল ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সফল সাবেক চেয়ারম্যান, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হামেদিয়া রহিমা আলীয়া (ফাজিল) মাদ্রাসার অধ্যক্ষ। তিনি জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে একজন সজ্জন, ন্যায়পরায়ণ ও উন্নয়নবান্ধব নেতা হিসেবে সুপরিচিত।

তারা আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে জামায়াতে ইসলামী ঘোষিত সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নের পর রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ গোষ্ঠী তাঁর ব্যক্তিগত সুনাম, সামাজিক মর্যাদা ও গ্রহণযোগ্যতা নষ্ট করতে ঘৃণ্য অপপ্রচারে লিপ্ত হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড কুরুচিপূর্ণ, নিন্দনীয় ও নিচু মানসিকতার বহিঃপ্রকাশ।

বাঁশখালী উপজেলা জামায়াত প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের অপপ্রচারে জড়িত দোষীদের চিহ্নিত করে সাইবার সিকিউরিটি আইনে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক। বিজ্ঞপ্তি

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles