24 C
Dhaka
Monday, October 19, 2026

দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন

ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন ইশরাক হোসেন।

সকালেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে ঘোষণা দেবেন।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’

পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পদত্যাগের খবর নিয়ে কিছু মানুষের উল্লাস প্রকাশের বিষয়েও মন্তব্য করেন তিনি।

ইশরাক আরও জানান, প্রতিমন্ত্রী বা সংসদ সদস্য হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করতে চান তিনি। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রমে অংশ নেওয়ার কথাও উল্লেখ করেন।

এর আগে, মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনা ঘিরে তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে তাঁর দপ্তরের প্রেস কর্মকর্তা এ ধরনের খবরকে অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছিলেন।

এখন প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে ইশরাক হোসেনের চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles