ডেস্ক রিপোর্ট : জলকদর নিউজ
আগামী ২০ অক্টোবর বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভার নির্ধারিত ভেন্যু পরিদর্শন করা হয়েছে।
এ সময় চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে উপস্থিত ছিলেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি ও মতবিনিময় সভার আয়োজনসংক্রান্ত কার্যক্রমের অংশ হিসেবে এ ভেন্যু পরিদর্শন করা হয়।


