হিজবুর রহমান || বিশেষ প্রতিনিধি || জলকদর নিউজ
দরিদ্র ও অসহায় পরিবারের নারীদের সহায়তায় বাঁশখালীতে ৩০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। সংসদীয় আসনভিত্তিক বরাদ্দের আওতায় ইউনিয়নভিত্তিক আনুপাতিক হারে ৩০০টি দরিদ্র পরিবারের মাঝে এসব শাড়ি প্রদান করা হয়।
শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক, মাওলানা মহিউদ্দিন, মাওলানা এনামুল হক ও জি এম সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা ইসমাঈল।
সংসদীয় আসনভিত্তিক বরাদ্দ অনুযায়ী ইউনিয়নগুলোর আনুপাতিক হারে শাড়িগুলো বিতরণ করা হয়। এর মাধ্যমে উপজেলার ৩০০টি দরিদ্র পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে।


