28 C
Dhaka
Sunday, October 4, 2026

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী জনসচেতনতা সপ্তাহের উদ্বোধন জামায়াত আমীরের

ডেস্ক রিপোর্ট : জলকদর নিউজ

ঢাকা, ৪ অক্টোবর ২০২৬: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে দেশব্যাপী সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধন করেন দলটির আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী এ জনসচেতনতামূলক কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা, মশার প্রজননস্থল ধ্বংস এবং সাধারণ মানুষকে সচেতন করার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

জামায়াতের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles