হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর রাজনৈতিক প্রতিনিধি মো. আকবর আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বুড়িশ্চর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল, বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফারুক, এ কে সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শিকারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী বাবলু, ছাফা মোতালেব কলেজিয়েট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবিদ চৌধুরী এবং বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি তারেক আজিজ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়াউল উলুম জায়তুন নুর এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ওয়াসিম রেজা, বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, হাটহাজারী উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি অ্যাডভোকেট সাইফুল মনি, বুড়িশ্চর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ হাসান, শিকারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খায়রুল ইসলাম, বুড়িশ্চর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি সাজ্জাদ হোসেন রানা, যুগ্ম সম্পাদক ইফতেকার সায়েম, মোহাম্মদ ইয়াহিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করার লক্ষ্যেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, আয়োজকদের পক্ষ থেকে তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


