33 C
Dhaka
Monday, September 21, 2026

হাটহাজারীতে সাত পায়ের বাছুর, দেখতে ভিড় কৌতূহলী মানুষের

মোহাম্মদ হেফাজ উদ্দীন : নিউজ ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারীতে সাত পা নিয়ে একটি বাছুরের জন্মকে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবে চার পা থাকার কথা থাকলেও বাছুরটির শরীরে দেখা গেছে আরও তিনটি অতিরিক্ত ছোট পা। বিরল এই ঘটনা দেখতে এরই মধ্যে ওই বাড়িতে ভিড় করছেন স্থানীয়সহ বিভিন্ন এলাকার মানুষ।

গত ১৯ সেপ্টেম্বর (শনিবার) হাটহাজারী পৌরসভার হাটহাজারী বাজারসংলগ্ন কৃষি ফার্ম রোড হয়ে ফায়ার সার্ভিসের দক্ষিণ পাশে দুদু মিয়ার পাহাড় এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় খামারি আবু তাহেরের ছেলে মাসুদের গোয়ালঘরে একটি গাভী অস্বাভাবিক শারীরিক গঠনের এই বাছুরটির জন্ম দেয়।

স্থানীয়দের ভাষ্য, বাছুরটির চারটি স্বাভাবিক পায়ের পাশাপাশি পিঠ ও পশ্চাৎ অংশে আরও তিনটি ছোট আকৃতির পা রয়েছে। জন্মের পর থেকে বাছুরটি জীবিত রয়েছে এবং ২০ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত সেটি সুস্থ ছিল বলে জানা গেছে।

বিরল আকৃতির বাছুরটির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কৌতূহলী মানুষের আনাগোনা বাড়তে থাকে। আশপাশের এলাকার পাশাপাশি দূরের বিভিন্ন স্থান থেকেও অনেকে বাছুরটিকে দেখতে ওই বাড়িতে যাচ্ছেন।

এদিকে বিষয়টি জানার পর হাটহাজারী উপজেলা প্রাণিসম্পদ বিভাগের একটি দল ঘটনাস্থলে যায়। তবে মালিকপক্ষ বাছুরটি দেখাতে সম্মতি না দেওয়ায় সেখানে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হয়নি।

হাটহাজারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাবিল ফারাবী জানান, সাত পায়ের বাছুর জন্ম নেওয়ার বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। পরে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। মালিকপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

তিনি বলেন, বাছুরটির এমন অস্বাভাবিক শারীরিক গঠনের পেছনে কী কারণ রয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। বিষয়টি প্রাণিসম্পদ বিশেষজ্ঞদের জন্যও পর্যবেক্ষণ ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।

মালিকপক্ষের সম্মতি পাওয়া গেলে পরবর্তীতে বাছুরটির শারীরিক অবস্থা আরও বিস্তারিতভাবে পরীক্ষা করার সুযোগ রয়েছে বলেও জানিয়েছেন প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।

সাত পা নিয়ে জন্ম নেওয়া বাছুরটির খবর ও ছবি ছড়িয়ে পড়ায় হাটহাজারীতে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বাছুরটির অতিরিক্ত অঙ্গগুলোর প্রকৃত কারণ কী, তা জানতে প্রাণিসম্পদ বিভাগের পরীক্ষা-নিরীক্ষার অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles