হিজবুর রহমান : রিপোর্টার জলকদর নিউজ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এম. হারুনুর রশিদকে (৫৮) ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
গত (১৫ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে ব্যাংকক থেকে দেশে ফেরার পথে তাকে আটক করা হয় বলে জানায় ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা।

তার গ্রেফতারে দলীয় নেতাকর্মীরা বলেন,
আমরা এই রাজনৈতিক প্রতিহিংসামূলক গ্রেপ্তার ও মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই। এসব আটক, হামলা-মামলা দিয়ে ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষাকে ঠেকানো যাবে না।


