33 C
Dhaka
Monday, September 14, 2026

দলীয় সফরে মালয়েশিয়া ও সৌদি আরব যাচ্ছেন বাঁশখালীর সংসদ সদস্য জহিরুল ইসলাম এমপি

নিউজ ডেস্ক : জলকদর নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য জনবা জহিরুল ইসলাম এমপি এক সাংগঠনিক সফরে বিদেশ গমন করেছেন।

তিনি আজ রবিবার (১২ সেপ্টেম্বর) রাত এগারোটার ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বলে রাত ১২টায় এক ফেইসবুক এডমিন পোস্টে জানানো হয়।

ফেইসবুকে আরও লেখেন, এই সফরে তিনি প্রবাসী বাংলাদেশী কর্তৃক আয়োজিত এবং সাংগঠনিক বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এবং মালয়েশিয়া সফর শেষে তিনি সস্ত্রীক সৌদি আরব গমন করবেন।

সেখানেও তিনি পূর্বনির্ধারিত সাংগঠনিক সভায় অংশগ্রহণের পাশাপাশি প্রবাসে অবস্থানরত বাঁশখালী উপজেলার সম্মানিত রেমিট্যান্সযোদ্ধা ভাইয়েরা ও প্রবাসী বাংলাদেশীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করবেন। সাংগঠনিক সফর শেষ করে পবিত্র ওমরাহও পালন করবেন বলে পোস্টে উল্লেখ করা হয়।

বিদেশ গমনকালে তিনি প্রিয় বাঁশখালীবাসীকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন। একইসাথে তিনি পবিত্র ওমরাহ পালন ও বিদেশ সফর শেষে দেশে ফিরে আবারও জনকল্যাণে নিজেকে আত্মনিয়োগ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles