33 C
Dhaka
Tuesday, September 15, 2026

গণ্ডামারা ইউনিয়নে বাঁশখালী থানা পুলিশের মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি


কলিম উল্লাহ মিসবাহ : বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

দেশব্যাপী মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের সকাল বাজারে এক বিশাল মাদকবিরোধী সমাবেশ ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর বিকেল ৪টায় বাঁশখালী থানার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

​বাঁশখালী থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে আয়োজিত এ সমাবেশে এলাকার সর্বস্তরের জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার সেকেন্ড অফিসার আরিফুল ইসলাম, গণ্ডামারা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ফরিদুল আলম রানা, জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি ডা. আলী হোসাইন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ ওবায়দুর রহমান।

​অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—গণ্ডামারা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুর রউফ সিকদার, বাঁশখালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি সরওয়ার আলম বাদশা ও নুরুল আলম বাদশা, ০৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি জামাল হোছন, গণ্ডামারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মুবিনুল হক রানা, এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক রুহুল আমিন।

​এছাড়া জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন খাটখালী জামে মসজিদের খতিব মাওলানা হারুন কাসেমী, শাহাদাত হোছাইন, যুব নেতা রুকন উদ্দীন সহ বিএনপি, জামায়াত, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও মৎস্যজীবী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ গ্রামবাসী।

​সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহ কুফল ও যুবসমাজের ওপর এর ধ্বংসাত্মক প্রভাব তুলে ধরেন। মাদক নির্মূলে দলীয় মতপার্থক্য ভুলে এলাকার সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জোর আহ্বান জানান বক্তারা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles