ডেস্ক রিপোর্ট : জলকদর নিউজ
ঢাকা মহানগরের যানজট নিরসনে প্রস্তাবিত অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকল্পটির অগ্রগতি পর্যালোচনা নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় প্রকল্প বাস্তবায়নে থাকা বিভিন্ন প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত তা দূর করার পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় প্রকল্পের কাজ শেষ করতে বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ এবং দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।
ঢাকার ক্রমবর্ধমান যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


