29 C
Dhaka
Thursday, October 1, 2026

জাতীয় যুব কাউন্সিলে বাঁশখালী থেকে বিএনপির আবু আহমদ ও জামায়াতের খোরশেদ আলী চৌধুরী

মোহাম্মদ হেফাজ উদ্দীন : ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জাতীয় যুব কাউন্সিলের সদস্য নির্বাচনের লক্ষ্যে গঠিত উপজেলা মনোনয়ন কমিটিতে স্থানীয় পর্যায়ের দুই যুব সংগঠককে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তাদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মনোনয়নে রয়েছেন যুব সংগঠক আবু আহমদ, আর স্থানীয় সংসদ সদস্য কর্তৃক মনোনীত সদস্য হিসেবে রয়েছেন মুহাম্মদ খোরশেদ আলী চৌধুরী।

গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন স্বাক্ষরিত স্মারক নং-৭৮৯-এর মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। জাতীয় যুব কাউন্সিল (গঠন, কাঠামো, কর্মপদ্ধতি ও ব্যবস্থাপনা) বিধিমালা-২০২১-এর সংশোধনী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের নির্দেশনার আলোকে এ কমিটি গঠন করা হয়েছে।

সরকারি নথিতে দেখা যায়, উপজেলা জাতীয় যুব কাউন্সিলের মনোনয়ন কমিটিতে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে উপদেষ্টা, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে সদস্য-সচিব করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং স্থানীয় পর্যায়ের প্রতিনিধিদের সদস্য হিসেবে রাখা হয়েছে।

কমিটির সদস্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য কর্তৃক মনোনীত দুজন হলেন—দক্ষিণ বাহারছড়া (ইলশা) এলাকার মো. জাকের আহমেদ চৌধুরীর ছেলে মুহাম্মদ খোরশেদ আলী চৌধুরী এবং পাইরাং (জালিয়াঘাটা) এলাকার মোহাম্মদ আবু তাহেরের মেয়ে কোহিনুর আখতার। অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত সদস্যদের একজন গণ্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফজল আহমদের ছেলে আবু আহমদ, যিনি যুব সংগঠক হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

খোরশেদ আলী চৌধুরীর রাজনৈতিক পরিচয়ের বিষয়ে বিভিন্ন প্রকাশিত প্রতিবেদনে তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঁশখালী উপজেলা যুব বিভাগের সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে আবু আহমদকে প্রকাশিত স্থানীয় সংবাদে বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে গঠিত এ মনোনয়ন কমিটি জাতীয় যুব কাউন্সিলের সদস্য নির্বাচন সংক্রান্ত কার্যক্রম পরিচালনা ও সুপারিশ করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে কমিটির তালিকা চট্টগ্রাম জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কাছে পাঠানো হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles